logo
ads

দোয়ারায় গরু চুরির ঘটনায় ৩ জনের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পি.এম
দোয়ারায় গরু চুরির ঘটনায় ৩ জনের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ

ছবি: এফটিপি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, একজনের পা ভাঙা ও তিন জনের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে দুইটি গরুসহ একজনকে আটকের পর তার দেওয়া তথ্যমতে গরু চুরির সাথে জড়িত দুইজনকে বাড়ি থেকে ধরে এনে সকালে বাংলাবাজারের পার্শ্ববর্তী পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে এমন অমানবিক নির্যাতন চালানো হয়। 
নির্যাতনের শিকার ও অভিযুক্ত তিন জন হলেন, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের হাসান আলীর ছেলে আবু বক্কর (৩৫), একই ইউনিয়নের পূর্ব গিলাতলী গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নিজাম উদ্দিন (৩০) ও ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোরাখানি গ্রামের মৃত শেরগুল মিয়ার ছেলে সোনাই মিয়া (২৫)। অভিযুক্ত তিন জনকে মসজিদের সামনে মাটিতে ফেলে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ছড়িয়ে পড়েছে। 
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আটককৃত তিন জন মাটিতে পড়ে আছে। তাদের শরীর উন্মুক্ত ও নাকে-মুখে,চোখে চুন লাগানো রয়েছে। এক জনের পা রক্তাক্ত দেখা যায়। এসময় স্থানীয়দের সাথে পুলিশকেও দাড়িয়ে থাকতে দেখা যায়। 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভক্তারপুর গ্রামের ইকবাল হোসেনের দুইটি গরু চুরি করে ছাতকের জোরাপানি গ্রামের সোনাই মিয়া। বৃহস্পতিবার ভোরে পালইছাড়া গ্রামের লোকজনের হাতে দুইটি গরুসহ আটক হয় সোনাই মিয়া। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গরু চুরির সাথে জড়িত আবু বক্কর ও নিজাম উদ্দিনকে আটক করে এলাকার লোকজন। 
বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন শালিসে বসে। শালিসে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য হানিফ আলী, বিএনপির নেতা মোর্শেদ আলম, সামাদ মিয়া, রতন মিয়া, জাকির হোসেনসহ শত শত লোকজন উপস্থিত ছিলেন।
এসময় উত্তেজিত জনতা তিনজনের হাত-পা বেধে নির্যাতন চালায়। কুড়াল দিয়ে আঘাত করে আবু বক্করের ডান পা ভেঙে দেওয়া হয়। তিন জনের চোখে চুন ঢুকিয়ে নষ্ট করে দেওয়া হয় চোখ। পরে খবর পেয়ে পুলিশ তিনজনকে উদ্ধার ও গরু দুইটি জব্দ করে।  
এ বিষয়ে জানতে স্থানীয় ইউপি সদস্য হানিফ আলীকে ফোন করলে তিনি বলেন, আমি এখন থানায় আছি পরে ফোন দেন। এমন বলেই মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।
স্থানীয় বিএনপি নেতা মোর্শেদ আলম বলেন,‘ চোরের যন্ত্রনায় এলাকার মানুষ অতীষ্ট। গরু চুরি হয়, মসজিদের মাইকের ব্যাটারি ও আইপিএস চুরি হয়। আজকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গরুসহ প্রথমে এক চোর আটক হয়। পরে তার তথ্যমতে আর দুই চোরকে আটক করে জনতা। ’
তিনি আরও জানান, চুরদের আটক করলে বা মামলা করলে কয়েক দিন পরই জেল থেকে জামিনে বের হয়ে যায়। তাই এলাকার শালিস বোর্ডের সিদ্ধান্ত হয়েছে, চোর ধরা পড়লে সাথে সাথে উপযুক্ত শান্তি দিতে হবে। এতে গণধোলাইয়ে মারা গেলেও শালিস বোর্ড বিষয়টি দেখবে। শালিস বোর্ডের সদস্য সংখ্যা কয়েক শত বলে জানান তিনি। 
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার বলেন, গরু চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হওয়া তিনজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কোন পক্ষের কাছ থেকেই অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ