logo
ads

মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে মধ্যনগরে বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মধ্যনগর প্রতিনিধি

প্রকাশকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পি.এম
মাদক, জুয়া ও বাল্যবিয়ে রোধে মধ্যনগরে  বিট ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ছবি: এফটিপি

সুনামগঞ্জের মধ্যনগরে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ​মধ্যনগর থানা পুলিলে আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে মধ্যনগর সদর ইউনিয়ন বিটের উদ্যোগে উপজেলার টুকের বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সাহাবুদ্দীন শাহীন।

​প্রধান অতিথির বক্তব্যে ওসি এ কে এম সাহাবুদ্দীন শাহীন বলেন, সামাজিক নানা অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের মেলবন্ধন জরুরি। মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও গুজবের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ মুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।

​সভাপতির বক্তব্যে ইউনিয়ন চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটু বলেন, আমাদের এলাকাকে অপরাধমুক্ত রাখতে জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। যেকোনো অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে, তাহলে অপরাধ হ্রাস পাবে।

​সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। সামাজিক অনাচার প্রতিরোধে এক হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ