logo
ads

বিশ্বম্ভরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শোক র‍্যালি পালন

তামিম রায়হান

প্রকাশকাল: ১৯ আগস্ট ২০২৬, ০১:১৭ পি.এম
বিশ্বম্ভরপুরে নিষিদ্ধ ঘোষিত  ছাত্রলীগের শোক র‍্যালি পালন

ছবি এফ টিভি

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের নির্দেশনায় বিশ্বম্ভরপুর উপজেলার চালবন পয়েন্ট এলাকায় শোক দিবস উপলক্ষে র‍্যালি করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টায় বিশ্বম্ভপুর থানার রসুলপুর পয়েন্ট এলাকায় র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশেফ বখত রাদের তত্ত্বাবধানে এবং জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিবের নেতৃত্বে র‍্যালিতে ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।এতে ছাত্রলীগের নেতাকর্মীরা ১৫ আগস্টের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি প্রসঙ্গে আশেফ বখত রাদ বলেন, বিগত সময়ে আমরা ১৫ আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এবারও এরই ধারাবাহিকতায় আমরা এই কর্মসূচি করেছি। 
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে চাই।

এ ব্যাপারে বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:শাহিন মিয়া বলেন, মিছিল হয়েছে এমনটা শুনেছি। এখনের যুগে এআই দিয়ে অনেক কিছু করা হয়।  ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাবো।
 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ