logo
ads
সভাপতি সাইফুল ইসলাম রাহি, সেক্রেটারি নাদিম রহমান

সুনামগঞ্জ সদর উপজেলা মাদকবিরোধী ঐক্য পরিষদের কমিটি গঠন

রুহুল আমিন

প্রকাশকাল: ১০ আগস্ট ২০২৬, ০১:০১ এ.এম
সুনামগঞ্জ সদর উপজেলা মাদকবিরোধী ঐক্য পরিষদের কমিটি গঠন

ছবি এফ টিভি

মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে মাদক বিরোধী ঐক্য পরিষদ, সুনামগঞ্জ-এর সুনামগঞ্জ সদর উপজেলা কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে মো. সাইফুল ইসলাম রাহি-কে সভাপতি এবং নাদিম রহমান-কে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) করা হয়েছে।
রবিবার(৯ আগস্ট) রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের জেলা সভাপতি আবু সালেক ও সাধারণ সম্পাদক আল জিসান।

এই কমিটিতে  সিনিয়র সহসভাপতি হিসেবে শের আলী আহমেদ এবং সহসভাপতি হিসেবে সৈয়দ জাবেদ উল্লাহ, মারুফ আলম সাগর, নাহিদুল শুভ, আবু বকর ফেয়াদ আফসার, শাহ মাহবুব, সাইয়্যান জাগীরদার ও নাজিম হোসেন রিফাত দায়িত্ব পেয়েছেন।সিনিয়র সহসাধারণ সম্পাদক করা হয়েছে মো. সানোয়ার ওসমান পাঠানকে। সহসাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তৌহিদুর রহমান সামি, আতিউর রহমান, সৈয়দ মুনসেফ, সৈয়দ সাহেল বাদশাহ, মাজরুল ইসলাম ইমন ও মাহফুজ আহমেদ।
এ ছাড়া আব্দুল্লাহ নাঈমকে সাংগঠনিক সম্পাদক এবং রুহান জামান, তোফায়েল আহমেদ রানু, মারজান আহমেদ, তানভীর হোসেন, শওকত হাসান পুলক ও সোহাগ আহমেদকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির দ্বিতীয় অংশে অর্থ সম্পাদক হিসেবে উদ্দুল আহমেদ, সহঅর্থ সম্পাদক হিসেবে মো. শাহরিয়ার ইউসুফ, প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম এবং সহপ্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে মো. হুসাইন আহমেদের নাম রয়েছে। পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি, দপ্তরসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই কমিটির অন্যতম লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ