logo
ads

সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

দিরাই প্রতিনিধি

প্রকাশকাল: ২২ মে ২০২৬, ০৭:১৫ পি.এম
সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ছবি: এফ টিভি

শিশু রামিসা ফাহিমা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে দিরাই সমাজসেবা ফাউন্ডেশন-এর উদ্যোগে দিরাই বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে দিরাই থানার সামনে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন

দিরাই সমাজসেবা ফাউন্ডেশন-এর সিনিয়র সহ-সভাপতি .সমিধ বরণ দাস রতনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মারুফ হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আতাহার আলী রাহাত, সাংবাদিক আব্দুল্লাহ রাজী, ফাউন্ডেশনের সহ-সভাপতি মাসুম মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম জিলানী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমরান আহমদ, সদস্য মামুন মিয়া, আফাজ উদ্দিনসহ আরও অনেকে

বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ হত্যার ঘটনা উদ্বেগজনকহারে বৃদ্ধি পাচ্ছে শিশু রামিসা ফাহিমার মতো নিষ্পাপ শিশুদের নির্মম হত্যাকাণ্ড জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে শিশু নির্যাতন সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা

 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ