logo
ads

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

ছাতক প্রতিনিধি

প্রকাশকাল: ২২ মে ২০২৬, ০৭:০৪ পি.এম
শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

ছবি: এফ টিভি

আশঙ্কাজনকহারে শিশু ধর্ষণ নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাতক শাখার উদ্যোগে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রামিশাসহ দেশজুড়ে শিশুকে ধর্ষণ হত্যার বিচার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর, প্রভাষক আব্দুল বাকের

আরও বক্তব্য দেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাতক শাখার ক্যাপ্টেন মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, মোছা. আঁখি আক্তার, মোছা. বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা সায়েক, আদর আলী, শাহজাহান, সজল এবং সুমন মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ শিক্ষার্থীবৃন্দ

প্রতিবাদ সভায় বক্তারা বলেন,আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নিষ্পাপ ফুলগুলো ঝরে যাওয়ার দায় কোনোভাবেই সমাজ বা রাষ্ট্র এড়াতে পারে না শিশুদের দেখভাল রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব সরকারের তাই অবিলম্বে দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে ফলে এটি যেন এখন ধর্ষণের এক মহারাজ্যে পরিণত হয়েছে শিশু নারী নির্যাতনের মতো ভয়াবহ ঘটনা প্রতিনিয়ত বাড়লেও কার্যকর বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে

 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ