logo
ads

অনিরুদ্ধকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ২২ মে ২০২৬, ০৭:৪১ পি.এম
অনিরুদ্ধকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

ছবি:সংগৃহীত


৬ মাসের ফুটফুটে শিশু অনিরুদ্ধ রায় ছিল পরিবারের সবার আদরের। সাবই কোলে তোলে নিত, হাসতো-বিছানায় খেলত। তাকে নিয়ে হাসি-খুশি ছিল পরিবার। তাদের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে। অনিরুদ্ধ ছিল পেরুয়া গ্রামের সাবেক গোলকিপার চা দোকানী নিপেশ রায় ও গৃহিনী বাপ্পী রানী রায়ের প্রথম সন্তান। জানা যায়, গত কয়েক দিন আগে হটাৎ করে জ্বর ও নিউমোনিয়ায় আত্রান্ত হয় শিশু অনিরুদ্ধ রায়। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে কিছুটা সুস্থ্য হওয়ার পর বাড়িতে চলে আসে। এক সপ্তাহ আগে হটাৎ করে হামের উপসর্গ দেখা দেওয়ায় তাকে ভর্তি করা হয় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছিল তার। 
গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিসকের পরামর্শে সিসিউতে নেওয়া হয়। কিন্তু সবাইকে কাঁদিয়ে আজ শুক্রবার দুপুরে তার স্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় অনিরুদ্ধের, বন্ধ হয়ে চোখের পাতা এবং মৃত্যুবরণ করে সে। 
প্রথম সন্তান অনিরুদ্ধকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন তার মা বাপ্পী রানী রায় ও বাবা নিপেশ রায়। আদরের নাতিকে হারিয়ে কান্না থামছে না তার দিদিমা শিল্পী রানী রায় (মায়ের মা)। পুরো পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।    
অনিরুদ্ধের দাদা জীবন রায় কান্না জড়িত কণ্ঠে জানান, হাম রোগে শিশুদের মারা যাওয়ার খবর টিভিতে দেখছি। কিন্তু হামের ভয়াল থাবার শিকার আমরাই যে হবো তা জীবনেও কল্পনা করিনি। অনিরুদ্ধ ছিল আমাদের সবার আদরের। অনিরুদ্ধের মৃত্যুতে তার মা-বাবা ভেঙে পড়েছে। আমাদের পরিবারের কারোরই কান্নাও থামছে না। কীভাবে আমরা এই কষ্ট সহ্য করব ঈশ্বর ছাড়া কেউ বুঝবে না। 
 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ