জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের উপজেলা পর্যায়ে, গনিত কুইজ ও কাবিং এ প্রথম এবং ইংরেজিতে দ্বিতীয় স্থান লাভ করেছে শিক্ষক দম্পতির কন্যা রাইসা সর্দার। সে উপজেলার করিমপুর ইউনিয়নের নতুন কর্ণগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থী। তার পিতা দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহেল সর্দার ও মা নতুন কর্ণগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুবেনা আক্তার।
রাইসা জানান, এর আগে সে লোকনাথ সরলা বৃত্তি, পেরুয়া উন্নয়ন ফোরাম বৃত্তি ও দিরাই প্রেসক্লাব আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান লাভ করেন।রাইসা তার সফলতার জন্য পিতা, মাতা ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে আগামীর পথ চলায় সবার সহযোগিতা কামনা করেন।
রাইসার মা স্কুল শিক্ষিকা রুবেনা আক্তার বলেন, আমার মেয়ে লেখা পড়া এবং খেলাধুলায় সবসময় সফলতার স্বাক্ষর রেখে চলেছে, এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় তিন বিষয়ে অংশ নিয়ে দুটিতে প্রথম এবার এক বিষয়ে দ্বিতীয় হয়েছে।সে এখন জেলা প্রতিযোগিতায় অংশ নেবে।মা হিসেবে সত্যই আমি গর্বিত। মেয়ের বিজয় রথ অব্যাহত রাখতে তিনি সবার দোয়া ও আশির্বাদ কামনা করেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী দাস বলেন, রাইসা পড়াশোনা এবং খেলাধুলায় সর্বদাই চ্যাম্পিয়ান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে উপজেলা পর্যায়ে তিন বিষয়ে অংশ নিয়ে সবকটিতেই সফল হয়েছে। রাইসা সহ আমাদের স্কুলের আটজন শিক্ষার্থী উপজেলা পদক পেয়েছে, তাদের পদক প্রাপ্তি আমাদের কে গৌরবান্বিত করেছে।আমাদের পরিশ্রম স্বার্থক হয়েছে। উপজেলা ও জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক পদক অর্জনকারী, প্রীতি রানী দাস এসফলতার জন্য শিক্ষক, অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে আগামীর পথ চলায় সবার সহযোগিতা কামনা করেন।

