logo
ads

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস সিএনজি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত 

ছাতক প্রতিনিধি

প্রকাশকাল: ৪ মে ২০২৬, ০৬:২৯ পি.এম
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস সিএনজি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত 

ছবি: এফ টিভি

সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় বাসের ধাকায় সিএনজির চালকসহ ৪ জন নিহত হয়েছে। 
 সোমবার (০৪ মে)  দুপুরে  উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দূর্ঘনায় ৪ জনের মৃত্যুর নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। 
তবে
নিহত ৪ জনের মধ্যে একজন হলেন সিএনজির যাত্রী জেলার তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)। তবে নিহত সিএনজি চালকসহ বাকিদের  নাম এখনও জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানায়,  সোমবার দুপুরে সিলেটে থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল বাস (রিফাত পরিবহন, ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬৯)। এসময় সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল সিএনজি (ইন্নী পরিবহন-১)। পরে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হটাৎ করে যাত্রীবাহী বাস রিফাত পরিবহন লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় এবং সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী সিএনজিটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। এসয় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পরে উল্টে যায়। বাসের ধাক্কায় সিএনজি চালক ও যাত্রী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। পাশাপাশি সেখানে থাকা আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আরোও দুইজনকে মৃত ঘোষণা করেন। 
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন,  যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালকসহ ৪ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ