logo
ads

শাখাইতি বাজারে মাদকবিরোধী সভা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

রুহুল আমিন

প্রকাশকাল: ১৯ জুন ২০২৬, ০৯:৩৮ পি.এম
শাখাইতি বাজারে মাদকবিরোধী সভা, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

ছবি এফ টিভি

সুনামগঞ্জ সদর উপজেলার কাঁঠইর ইউনিয়নের শাখাইতি বাজারে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কাঁঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ মাদকবিরোধী ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর সামাজিক ক্ষতিকর প্রভাব তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন মাদকবিরোধী ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলার সভাপতি আবু সালেহ, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শাকিল, সাধারণ সম্পাদক আল জিসান, সাংগঠনিক সম্পাদক রিদওয়ানুল হক নিহাল, দপ্তর সম্পাদক সাব্বির আহমদসহ পৌর কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজ ব্যবস্থাকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ সমাজকে রক্ষায় এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। 

সভায় সাধারণ সম্পাদক আল জিসান বলেন, “মাদক কোনো সাধারণ সমস্যা নয়, এটি সমাজ ধ্বংসের ভয়াবহ অস্ত্র। যারা এই ব্যবসা বা সেবনে জড়িত, তারা শুধু নিজের নয়, পুরো এলাকার ভবিষ্যৎ নষ্ট করছে। তাই এখনই সময় সবাইকে এক কাতারে দাঁড়িয়ে এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার। কোনোভাবেই আমাদের এলাকায় মাদকাসক্ত বা মাদক কারবারিদের স্থান দেওয়া হবে না। যে যেখানে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তার বিরুদ্ধে সামাজিকভাবে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য স্পষ্ট আমরা এই সুনামগঞ্জ জেলাকেই সম্পূর্ণভাবে মাদকমুক্ত, নিরাপদ এবং বাসযোগ্য করে গড়ে তুলতে চাই।


সভায় স্থানীয়রা তাদের এলাকায় মাদকাসক্ত ও মাদক কারবারিদের কোনো স্থান না দেওয়ার দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। তারা বলেন, মাদকমুক্ত এলাকা গড়ে তুলতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সমাজকে রক্ষায় সবাই একসাথে কাজ করবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনের শপথ গ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে এবং একটি নিরাপদ, সুস্থ সমাজ গড়ে উঠবে।

 

##আরএ/টিআর

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ