logo
ads

মাদক বিরোধী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রুহুল আমিন

প্রকাশকাল: ১ জুন ২০২৬, ১২:৫৮ এ.এম
মাদক বিরোধী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ছবি এফ টিভি

"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জ পৌরসভায় মাদক বিরোধী ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

রবিবার (৩১ মে) রাতে পৌরসভার রিভারভিউ এলাকায় আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। 

নবগঠিত এই কমিটিতে আবু সালেহ-কে সভাপতি এবং আল জিসান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শাকিল; সহ-সভাপতি মাওঃ জাহিদুল ইসলাম, জালাল উদ্দীন রুমি ও হুমায়ুন আহমেদ; যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাকের প্রিন্স; সহ-সাধারণ সম্পাদক ফাহমিদ চৌধুরী ফাহু, মোজাহিদ আহমদ মাছুম ও মিজান রহমান; সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল নিহাল; সহ-সাংগঠনিক সম্পাদক রনি আহমেদ, সাফিন গাজী, জিসান আহমেদ রাহি ও মাছুম আহমেদ।

এছাড়াও অর্থ সম্পাদক পদে আহমেদ ইমতিয়াজ ফাহিম, সহ-অর্থ সম্পাদক সাকিল মিয়া; তথ্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুর রহমান, সহ-তথ্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মুস্তামিম আলী রাজা; দপ্তর সম্পাদক মোঃ সাব্বির আহমদ,সহ-দপ্তর সম্পাদক হলেন হাফেজ আলী; মহিলা সম্পাদিকা আফছা জেবিন,সহ-মহিলা সম্পাদিকা শবনম দ্দোজা জ্যোতী; প্রচার ও মিডিয়া সম্পাদক সোহানুর রহমান সোহান সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক রফিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, আহমেদ শামস অর্ক, মাহফুজুর রহমান মুহিত, মোঃ সোহেল আহমদ শুভ, মুস্তাকিন আহমদ অপূর্ব, আবু ছাদিক প্রিতম, রুবায়েল ইসলাম শান্ত, মোঃ আবাবীল হোসেন, সামিনুর রহমান সানি, মোঃ সাকিব আহমদ হিমেল, মোঃ শামিম আহমদ, আজাদ হোসেন, আলী আহমদ, মোঃ হৃদয় সওদাগর, সাদেক মিয়া, আহমেদ আলী এবং কবির মিয়া।

নবগঠিত কমিটির সভাপতি আবু সালেহ এফটিভিকে বলেন, আমরা প্রতিটি পাড়া মহল্লায় বেশ কয়েকটি অভিযান করেছি।প্রশাসন যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে প্রতিবার। আমরা বেশ কয়েকজন মাদক ব্যাবসায়ীদের পুলিশের দিয়েছি।আমরা চাই  সুনামগঞ্জ পৌর এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে।  তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে এবং সমাজ থেকে এই ব্যাধি দূর করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

সাধারণ সম্পাদক আল জিসান এফটিভিকে বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের ভবিষ্যৎ ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়। প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে জনসচেতনতা, সামাজিক বয়কট এবং আইনগত পদক্ষেপ নিশ্চিত করা হবে। যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে একটি মাদকমুক্ত সমাজ গঠনে কমিটির সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মাদক ব্যবসায়ীদের জন্য এই সমাজে কোনো স্থান নেই।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ