বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা অজিত কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সমীর কান্তির দে’র সঞ্চালনায় প্রথমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পরে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিনকে আহ্বায়ক ও ফুলেন সূত্রধর, আফিস আফিন্দী, মৃনাল কান্তি দাস, প্রবীর পুরকায়স্থ, দিলোয়ারা বেগম, ওলি উল্লাহকে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
(সংবাদ বিজ্ঞপ্তি)

