logo
ads

সিলেটে হাম আতঙ্ক বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ১০ মে ২০২৬, ১২:১৫ পি.এম
সিলেটে হাম আতঙ্ক বাড়ছেই, ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হাম ও হামের উপসর্গে মৃত্যু বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। 

 

এদিকে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হয়েছেন। একদিনে ১২২জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

 

রোববার (১০ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজনের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ও অন্যজনের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলা। 

 

প্রতিবেদনে আরও বলা হয়-একই সময়ে সিলেট নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২জন। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সর্বোচ্চ ৫৪জন। 

 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সিলেটে হাম ও হামের উপসর্গে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ২৩ শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৩ শিশু।

 

এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সিলেটে ২৬৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৪২ জনের হাম শনাক্ত হয়েছে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ