logo
ads

 সুনামগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

রুহুল আমিন 

প্রকাশকাল: ৯ মে ২০২৬, ০৪:১০ পি.এম
 সুনামগঞ্জে জাতীয় বিজ্ঞান ও  প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সুনামগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় বেলুন উড়িয়ে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। পরে উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় দাস, সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুল হক সিকদার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিগণ বিজ্ঞান ও প্রযুক্তি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ