logo
ads

আগামীকাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জ শহর ও আশপাশ এলাকায়

তামিম রায়হান

প্রকাশকাল: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পি.এম
আগামীকাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জ শহর ও আশপাশ এলাকায়

ছবি: এফ টিভি

সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন সড়ক উন্নতিকরণে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের জন্য আগামীকাল শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ পর্যন্ত  বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 


আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই রাস্তা, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী, নবীনগর এলাকায় আগামীকাল শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 
এসব এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সহযোগিতা চেয়েছেন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ। 

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

আগামীকাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জ শহর ও আশপাশ এলাকায়

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ