logo
ads

সুনামগঞ্জে ধান গুছানোর সময় বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশকাল: ১০ মে ২০২৬, ০৬:২৬ পি.এম
সুনামগঞ্জে ধান গুছানোর সময় বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত

ছবি:সংগৃহীত

 

সুনামগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে বজ্রপাতে আখি (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। 

রোববার (১০ মে) বিকাল প্রায় চারটার দিকে এ ঘটনা ঘটে। সে ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং জাহির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে খলায় শুকাতে দেওয়া ধান গুছাতে যায় আখি। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ এফটিভি'কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ হাসপাতালে রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে ।
 

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

সুনামগঞ্জে ধান গুছানোর সময় বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ