logo
ads

তিন দিন ধরে অন্ধকারে শাল্লা উপজেলা সদর

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ পি.এম
তিন দিন ধরে অন্ধকারে শাল্লা উপজেলা সদর

ছবি:সংগৃহীত

কালবৈশাখী ঝড়ের তান্ডবে খুঁটি ভেঙে পড়ায় তিন দিন ধরে বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে আছে  সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা সদর।
গত ২৭ এপ্রিল সোমবার বিকেল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে বলে জানা গেছে।  এতে ওই এলাকার মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলা সদরের দুই হাজার গ্রাহকসহ স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, ২৭ এপ্রিল সোমবার বিকেলে কালবৈশাখী ঝড়ের তান্ডবে দিরাই -শাল্লা  বিদ্যুৎ লাইনের দিরাই উপজেলা অংশে ২০ টি ভেঙে ও কাঁত হয়ে পড়ে যায় এবং সাথে সাথে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পরে।এরপর থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এই বিদ্যুৎ লাইনটি উপজেলা সদরে হলে এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ( পিডিপি) আওতাধীন।
এতে শাল্লা উপজেলা সদরের ডুমরা, ঘুঙ্গিয়ারগাঁও, উপজেলার সকল সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান অন্ধকারে আছে। জরুরি প্রয়োজনে জেনারেটর চালিয়ে বিকল্প ব্যবস্থায় সাময়িক কাজ করছেন উপজেলা প্রশাসন। তবে অন্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বাসাবাড়ি অন্ধকারে আছে তিন দিন ধরে।
উপজেলা সদরের বাসিন্দা গীরিধর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পুস্পিতা রায় বলেন, এমনিতেই শাল্লায় দিনের অধিকাংশ সময়ে কারেন্ট থাকে না। এখন পরীক্ষা চলার সময়ে তিন ধরে মোমবাতি জ্বালিয়ে পড়তে হচ্ছে।' 
শাল্লা উপজেলার সদরের  কম্পিউটার প্রিন্ট ব্যবসায়ী নাছির সুলতান বলেন, তিন দিন বিদ্যুৎ নেই, দোকানে কোন ধরনের কাজ করা যাচ্ছে না। প্রতিদিনই গ্রাহকরা এসে ঘুরে যাচ্ছেন। কবে বিদ্যুৎ সংযোগ চালু হবে তা সঠিকভাবে জানি না আমরা।
শাল্লা উপজেলার সদরের এসএসসি পরীক্ষা কেন্দ্র গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মহিপাল দাস মিল্টন বলেন, গ্রীষ্মকালে এমনিতেই প্রচন্ড গরম। এরমধ্যে তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পরীক্ষা কেন্দ্রের সিসি ক্যামেরা চালু রাখার জন্য জেনারেটর চালিয়ে কাজ করতে হচ্ছে। অন্যদিকে জেনারেটরের পেট্রোলও চাহিদামত পাওয়া যায় না। বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যহত হচ্ছে ।
শাল্লা উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাস বলেন, তিন দিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় আছে পুরো উপজেলা সদর এলাকা। জরুরি গুরুত্বপূর্ণ কাজ জেনারেটর চালিয়ে করতে হচ্ছে। সকল গ্রাহকই ভোগান্তিতে পড়েছেন। পিডিপি কতৃপক্ষ জানিয়েছে ভেঙে যাওয়া খুঁটি মেরামতের কাজ চলছে, দুএকদিনের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করবেন। 

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিপি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী মো. রাসেল আহমদ বলেন, কালবৈশাখী ঝড়ের তান্ডবে ২০ টি খুঁটি ভেঙে পড়েছে। মেরামতের কাজ চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কাজে বিলম্ব হচ্ছে। খুঁটি মেরামতের কাজ শেষ হয়ে গেলে আগামী দুই একদিনের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।

 

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

তিন দিন ধরে অন্ধকারে শাল্লা উপজেলা সদর

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ