সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন সড়ক উন্নতিকরণে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের জন্য আগামীকাল শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই রাস্তা, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী, নবীনগর এলাকায় আগামীকাল শুক্রবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সহযোগিতা চেয়েছেন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ।