বৃষ্টি আর পাহাড়ি ঢলে বন্যার পূর্বাভাসের শঙ্কায় বিপাকে হাওরের কৃষকরা।
বিশেষ করে মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি গেলো ২৪ ঘন্টায় ৩৪ সেন্টিমিটার বেড়ে নদীর পানি ৩.৮৬ মিটির প্রবাহিত হচ্ছে। সকালে সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপদসীমার ২১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এমনকি গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল হাওরের একটি বাঁধ ভেঙে কিছু বোরো জমির ফসল পানিতে তলিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২৮এপ্রিল) সকালে উপজেলার বংশীকুদন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে সুরেশ্বরী নদীর শাখা নদী মনাই নদীর পানির চাপে এরন বিলের খালের এই বাঁধটি ভেঙে যায়।
মধ্যনগর উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার বংশীকুদন্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের কাছে সুরেশ্বরী নদীর শাখা নদী মনাই নদীর পানির চাপে একটি বাঁধ ভেঙে গেছে। এখানে ১১৪ হেক্টর জমি চাষাবাদ করা হয়েছিল। ইতোমধ্যে অর্ধেক জমির ধান কাটা হয়ে গেছে। পানিতে হয়তো ৫-১০ হেক্টর জমি ধান তলিয়ে যেতে পারে।
মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় ঘোষ বলেন, এটা বারো ফসলরক্ষার কোন বাঁধ নয়। এটি একটি বিলের খালের উপরে দেওয়া একটি গ্রামীণ মাটির রাস্তা।
<সট:- অডিও সঞ্জয় ঘোষ, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা।>

