সুনামগঞ্জে মনোরঞ্জন সংস্কৃতি চর্চা কেন্দ্র ও শিশু সংগঠনের আয়োজনে রবীন্দ্র-নজরুল সংগীত বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) সুনামগঞ্জ শহরতলীর নবীনগর এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সংগীতপ্রেমী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, সুনামগঞ্জের পরিচালক জনাব মাকসুদুর রহমান দিপু। তিনি রবীন্দ্র ও নজরুল সংগীতের সুর, তাল, উচ্চারণ ও পরিবেশনা বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্পন্দন সাংস্কৃতিক সংস্থা ও শিশু সংগঠন, সুনামগঞ্জের সহ-সভাপতি জনাব অলোক ঘোষ চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমি ও নৃত্যাঙ্গনের প্রশিক্ষক জনাব শ্রাবন্তী পুরকায়স্থ, জেলা শিল্পকলা একাডেমি ও বাণী সংগীত বিদ্যালয়ের তবলা প্রশিক্ষক জনাব বাবুল আচার্য্য, বন্ধন থিয়েটার, সুনামগঞ্জের সভাপতি জনাব হাবিবুর রহমান পল্লব এবং সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্রের সংগীত প্রশিক্ষক জনাব প্রিয়া পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোরঞ্জন সংস্কৃতি চর্চা কেন্দ্র ও শিশু সংগঠন, সুনামগঞ্জের পরিচালক জনাব অমিত বর্মন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব গৌরাঙ্গ বর্মন।
এছাড়াও সংগঠনের সকল প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রবীন্দ্র ও নজরুল সংগীত আমাদের বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। নতুন প্রজন্মের মাঝে এসব সংগীতের চর্চা ও বিকাশে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

