logo
ads

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ১৩ মে ২০২৬, ০২:৫৭ পি.এম
সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে হতে পারে ঝড় হওয়ার আভাস জানায় সংস্থাটি। এসময় এজন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সুত্র: বিডি-প্রতিদিন ​​​​​

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ