logo
ads

শান্তিগঞ্জে লাইটেস, বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১২ জন আহত

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ৫ এপ্রিল ২০২৬, ০৬:০০ পি.এম
শান্তিগঞ্জে লাইটেস, বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১২ জন আহত

ছবি:সংগৃহীত

সুনামগঞ্জ-সিলেট সড়কে লাইটেস, বাস, মিনি ট্রাকের ত্রিমুখী সংঘের্ষ ১২ জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাসের সাথে প্রথমে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। একই সময় একটি মিনি ট্রাক দুর্ঘটনাকবলিত বাসের পেছনে আঘাত করে। এতে তিনটি যানবাহনের চালক হেল্পার যাত্রীসহ ১২ আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সুনামগঞ্জ সিলেট সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দামোধরতপী এলাকায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাস চালক ও একজন মহিলাসহ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

শান্তিগঞ্জে লাইটেস, বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ১২ জন আহত

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ