সুনামগঞ্জ-সিলেট সড়কে লাইটেস, বাস, মিনি ট্রাকের ত্রিমুখী সংঘের্ষ ১২ জন আহত হয়েছেন। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। তবে আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাসের সাথে প্রথমে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। একই সময় একটি মিনি ট্রাক দুর্ঘটনাকবলিত বাসের পেছনে আঘাত করে। এতে তিনটি যানবাহনের চালক হেল্পার যাত্রীসহ ১২ আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সুনামগঞ্জ সিলেট সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দামোধরতপী এলাকায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মাইক্রোবাস চালক ও একজন মহিলাসহ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।