জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের আশপাশের ময়লা-আবর্জনা ও প্লাস্টিক তোলে পরিস্কার করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ড্যাব সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সদস্য ডা. সুজিত সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অ্যাড. আহাদ জুয়েল, আনোয়ার আলম, ওমর ফারুক, সামছুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দায়িত্ব প্রাপ্ত দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, সদস্য মাসুম বিল্লাহ,আতহাব কবির হাসান,শামীম আহমেদ, আসাদুজ্জামান সাগর,শাখাওয়াত হোসেন পলাশ, মোস্তাক আহমেদ ও তারেক হোসেন রাজ প্রমুখ।

