logo
ads

তাহিরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশকাল: ৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পি.এম
তাহিরপুরে ৫৫তম জাতীয়  সমবায় দিবস পালন

ছবি: এফটিপি

সুনামগঞ্জের তাহিরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও উপজেলা সমবায় অফিসার আশিষ আচার্য।

পতাকা উত্তোলন শেষে একটি র‍্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সমবায়ীগণ অংশ নেন। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আশিষ আচার্য্য। 

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষ আত্মনির্ভরশীল হচ্ছেন। সততা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর করতে হবে।

 সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ