logo
ads

তাহিরপুরে স্বপ্নের সন্ধান যুব ফোরামের পরিচ্ছন্নতা অভিযান

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশকাল: ৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ পি.এম
তাহিরপুরে স্বপ্নের সন্ধান যুব  ফোরামের পরিচ্ছন্নতা অভিযান

ছবি: এফটিপি

 

‘পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখি সুস্থ্য-সুন্দর জীবন গড়ি’ শ্লোগানে সুনামগঞ্জের তাহিরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে  স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নের সন্ধান যুব ফোরাম”।

আজ সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরের আশপাশ এলাকার সকল ময়লা-আবর্জনা ও প্লাস্টিক-পলিথিন তোলে পরিস্কার করেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

এসময় স্বপ্নের সন্ধান যুব ফোরামের সহ সভাপতি মোকসিনা আক্তার, সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম, কোষাধ্যক্ষ বাবলু মিয়া,প্রচার সম্পাদক মানিক মিয়া, সংগঠনের সদস্য দুর্জয়, আবু সাইদ, হায়াতুল ইসলাম, তামিমা আক্তার, সানজিদা হক চৈতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্বপ্নের সন্ধান যুব ফোরামের সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম জানান, আজ আমরা তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরের আশপাশ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি। এর আগেও টাঙ্গুয়ার হাওরেরপাড়সহ আমরা বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ