বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আরতি তালুকদার কলিকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশ গুপ্ত তিন মাস মেয়াদে সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিদ্ধার্থ এষ বলাই, বিমলাংশু রায়, অ্যাড. প্রণব কান্তি দাশ, অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, অ্যাড. বিমান কান্তি রায়, নন্দন রায়, সন্তোষ রায় সন্তো, চঞ্চল কুমার লৌহ, বিটু বড়ূয়া, ডেনিশ চক্রবর্তী, সুমন সাহা, বিধান চন্দ্র দাস, রাহুল দে পাপলু, বিপ্লব তালুকদার, সুজিত দেব, নির্মণ চক্রবর্তী, স্বপন সরকার, সুমন দাশ সাগর ও মিন্টু চৌধুরী।

