সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন সড়ক উন্নতিকরণে সুনামগঞ্জ শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে ২৮ বিজিবির প্রধান গেট পর্যন্ত ৩৩ কেভি লাইনের তার উদ্ধারের জন্য সুনামগঞ্জ শহরের ৮ টি এলাকায় আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আজ শুক্রবার রাত ৯ টায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ শহরের মল্লিকপুর ও দিরাই ফিডারের আওতাধীন শহরের মল্লিকপুর, মল্লিকপুর বাগানবাড়ি, ওয়েজখালী বাজার, ওয়েজখলি গ্রাম, বিসিক এরিয়া, সুনামগঞ্জ পুলিশ লাইনস, কালীপুর, হাসনবসতসহ আশপাশের আংশিক এলাকায় আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সহযোগিতা চেয়েছেন সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবির) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ।

