logo
ads

হাওরের ধান রক্ষায় বাঁধ কাটতে গিয়ে মাটি  চাপায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পি.এম
হাওরের ধান রক্ষায় বাঁধ কাটতে গিয়ে মাটি   চাপায় যুবকের মৃত্যু

ছবি: এফ টিভি

সুনামগঞ্জের মধ্য নগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল)  দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধে

 এই ঘটনা ঘটে।  নিহত আরমান  মিয়া (২০) শালীয়ানী গ্রামের চানপর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্যনগর উপজেলার রুপেশ্বর হাওরের বিস্তীর্ণ জমিতে পানি আটকে ধান তলিয়ে যেতে থাকে।  ফলে ধান রক্ষায় রোববার শৌলডুয়ারী বাঁধ কেটে দিতে যান কৃষকরা। এসময় বাঁধ নিচ থেকে কাটতে শুরু করলে হটাৎ বাঁধের একটি অংশের মাটি ধসে আরমান চাপা পড়েন। পরে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা করে আরমানকে স্থানীয়রা মাটির নিচ থেকে বের করে ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন,বাঁধে মাটি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে  বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না। 

 

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

হাওরের ধান রক্ষায় বাঁধ কাটতে গিয়ে মাটি   চাপায় যুবকের মৃত্যু

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ