logo
ads

আখ খাওয়ানোর কথা বলে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ১২ এপ্রিল ২০২৬, ০১:০৮ পি.এম
আখ খাওয়ানোর কথা বলে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

জামালপুর সদর উপজেলায় আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে শিশুটির বাবা থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ওই কিশোর মেয়েশিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি পোলট্রি ফার্মে নিয়ে গিয়ে হাত বেঁধে ধর্ষণ করা হয়। এ সময় চিৎকার করলে ওই কিশোর শিশুটির বাঁধন খুলে তাকে বাড়িতে নিয়ে যাচ্ছিল। পথে শিশুটির মায়ের সঙ্গে দেখা হলে সে দৌঁড়ে পালিয়ে যায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, শিশুটি আগের থেকে এখন অনেকটাই ভালো আছে। তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ধর্ষণের ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। তবে এখনো পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়নি।
শিশুটির বাবা বলেন, ‘ওই ছেলেকে আমি ভাতিজা মনে করতাম। কিন্তু সে আমার পরিবারের সঙ্গে এমন করবে, সেটা কখনো কল্পনাও করি নাই। আখ খাওয়ানোর কথা বলে মুরগির ফার্মে নিয়ে এসব করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

জামালপুরের অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ইয়াহিয়া আল মামুন বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কিশোরকে গ্রেপ্তার করতে সাদা পোশাকের পুলিশসহ বেশ কয়েকটি দল কাজ করছে।

 

সূত্র প্রথমআালো

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

আখ খাওয়ানোর কথা বলে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ