logo
ads

হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুরে গণ-সমাবেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পি.এম
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুরে গণ-সমাবেশ

হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, জগন্নাথপুর উপজেলা আহ্বায়ক কমিটি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৬ এপ্রিল) বিকাল ৩.০০ ঘটিকায় জগন্নাথপুর বাজারে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের জগন্নাথপুর উপজেলার আহ্বায়ক রুবেল ভূইয়া'র সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কমিটির সদস্য সচিব কাইয়ূম আহমদ। 

বক্তব্য রাখেন নলুয়ার হাওরের কৃষক নুর আলম, আফজাল হোসেন, জুনেদ আহমদ ভুইয়া, আমির হোসেন, আনসার ভুইয়া, আনা মিয়া। মহিয়ার হাওরের কৃষক আখলুস মিয়া, দেলোয়ার হোসেন। 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী।

আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, উপজেলা কমিটির সদস্য শাহিনুর রহমান, জুনেদ আহমদ, ফয়সল, আশিক, শিফাত আহমদ, পাঠলী ইউনিয়ন কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, সমাজকর্মী শাহাজাহান, মুরাদ চৌধুরী প্রমূখ।

বক্তারা বলেন, নলুয়ার হাওর, মহিয়ার হাওরসহ অন্যান্য হাওরে  বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় বহু কৃষকের ধান তলিয়ে গেছে, সাথে তাদের স্বপ্ন ও তলিয়ে গেছে। তাদের ক্ষতিপূরণ নিরুপন করে ক্ষতিপূণ দিতে হবে, এই উপজেলায় খাল নদী খনন দ্রুত শুরু করতে হবে। বিশেষ করে নলজুর নদী খনন জরুরি।  হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে।
তারা আরও জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি।

পাশাপাশি বক্তারা আরো বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের ক্ষতি হয়েছে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে, এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুরে গণ-সমাবেশ

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ