logo
ads

বাঁধের কাজের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে দিরাইয়ে গণসমাবেশ

দিরাই প্রতিনিধি

প্রকাশকাল: ৪ এপ্রিল ২০২৬, ০১:৪০ পি.এম
বাঁধের কাজের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে দিরাইয়ে গণসমাবেশ

ছবি: এফ টিভি

 

দিরাইয়ে হাওররক্ষা বাঁধের কাছে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলন দিরাই উপজেলা কমিটির আয়োজনে দিরাই উপজেলার থানা পয়েন্টের সামনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
হাওর ও নদী রক্ষা আন্দোলনের দিরাই উপজেলা কমিটির আহ্বায়ক মোস্তাহার হোসেন মোস্তাকের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন দিরাই উপজেলার কমিটির সদস্য সচিব উবায়দুল হক।
সমাবেশে বক্তব্য রাখেন বরাম হাওরের কৃষক তোফায়েল আহমদ, চাপতির হাওরের কৃষক মির্জা হোসেন, তাড়লের টাংগুয়ার হাওরের কৃষক ফরিদ মিয়া, আব্দুস সালাম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দীন, বাঁধ বিষয়ক সম্পাদক মহসিন আলম।
আরও বক্তব্য রাখেন, দিরাই উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মামুন আহমদ, সদস্য আব্দুল্লাহ রাজি, ওয়াসিম কবির, নুর আলী, কৃষক নেতা এমদাদ সরদার, কাজী নুরুল আজিজ, রাজীব দাস প্রমুখ।
বক্তারা বলেন, হাওরের ফসলক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে এবং তাদেরকে সুনামগঞ্জ থেকে অপসারণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

বাঁধের কাজের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে দিরাইয়ে গণসমাবেশ

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ