logo
ads

সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিকের ছাত্র সাগর সরকার ৩ দিন ধরে নিখোঁজ

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পি.এম
সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিকের ছাত্র সাগর সরকার ৩ দিন ধরে নিখোঁজ

ছবি: সংগৃহীত

 

সুনামগঞ্জের দিরাইয়ের সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউট এর তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী সাগর সরকার (১৮) কে তিন দিন ধরে খোঁজে পাওয়া যাচ্ছে না। তিনি দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বলুনপুর গ্রামের শ্যামল সরকারের ছেলে।
গত ১ এপ্রিল বুধবার দুপুর ১২টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিবার ও স্বজনরা। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পাওয়ায় গতকাল বৃহস্পতিবার দিরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা শ্যামল সরকার।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সাগর সরকার দিরাইয়ের সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তিনি ওই পলিটেকনিকের হোস্টেলে থেকে পড়াশুনা করতেন। ১ এপ্রিল বুধবার দুপুরে ১২ টার পর ব্যাগ নিয়ে বেড়িয়ে যাওয়ার পর হোস্টেলে আর ফিরে যাননি। নিজের বাড়ি, বন্ধু-বান্ধব ও কোন আত্মীয়-স্বজনদের বাড়িতে যাননি। তিন দিন ধরে তাকে খোঁজে বেড়াচ্ছেন তার পরিবার। সাগর সরকারকে না পেয়ে গভীর দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।
সাগর সরকারের উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, তার পড়নে সার্ট ও প্যান্ট ছিল। তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার ০১৩১৫৫২০২২৮।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিকের ছাত্র সাগর সরকার ৩ দিন ধরে নিখোঁজ

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ