তাহিরপুরে হাওররক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলা সদরের বাজারে উপজেলা হাওর ও নদী রক্ষা আন্দোলনের আয়োজনে এই সমাবেশ করা হয়।
সংগঠনের তাহিরপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক তৌহিদ আহমেদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার সদস্য সচিব রিপচান হাবিব।
সমাবেশে বক্তব্য রাখেন মাটিয়ান হাওরের কৃষক মমিন মিয়া, ওমর আলী, টাঙ্গুয়ার হাওরের কৃষক আব্দুল মুকিত, সুরুজ আলী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, দপ্তর সম্পাদক আফজাল হোসেন, সদস্য মতিউর রহমান। আরো বক্তব্য রাখেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, হাওররক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অনিয়ম সংশ্রিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

