logo
ads

বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিশ্বম্ভরপুরে গণসমাবেশ

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পি.এম
 বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিশ্বম্ভরপুরে  গণসমাবেশ

ছবি:সংগৃহীত

হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে গণসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা কমিটির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
সংগঠনের বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির আহ্বায়ক নুরুল আলম সাগরের সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন খরচার হাওরের কৃষক মতিউর রহমান, রতিশ দেবনাথ, আঙ্গারুলী হাওরের কৃষক আব্দুল মতিন ও আব্দুস সালাম।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, দপ্তর সম্পাদক আফজাল হোসেন, সদস্য মতিউর রহমান।
আরও বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সদস্য আতাউর রহমান টিপু, বিল্লাল হোসেন, আবুল কাশেম, তৌহিদুল ইসলাম, আব্দুর রউফ, নাসির আহমেদ ওয়াসিম, ইব্রাহিম হোসেন, রাকিব আহমেদ, হারিছ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অক্ষত বাঁধে অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনায় হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় বাঁধের কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, অনিয়ম দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

 বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিশ্বম্ভরপুরে  গণসমাবেশ

শিক্ষিকাকে গভীর রাতে ওয়াটসআপে কল দেন শিক্ষা অফিসার !

সুনামগঞ্জের তাহিরপুরে এক সহকারী শিক্ষিকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলেমান মিয়ার বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগের পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তাহিরপুর উপজেলা নির্বাহ

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ