logo
ads

সিএনজির গ্যাসের দাবিতে সুনামগঞ্জে ২৫ মিনিট সড়ক অবরোধ

রুহুল আমিন

প্রকাশকাল: ২ এপ্রিল ২০২৬, ১২:৪১ পি.এম
 সিএনজির গ্যাসের দাবিতে  সুনামগঞ্জে ২৫ মিনিট সড়ক অবরোধ

ছবি:এফ টিভি

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের কারণে গ্যাস না পেয়ে সুনামগঞ্জে সড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা।

 বৃহস্পতিবার (০২ এপ্রিল)  বেলা ১১ টায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুর এলাকায় সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে সড়কে গাছ ফেলে অবরোধ করেন ক্ষুব্ধ চালকরা। এসময় গ্যাসের দাবিতে বিক্ষোভদ্ধ ও শ্লোগান দেয় তারা। পরে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ সেখানে উপস্থিত হয়ে চালকদের বুজিয়ে রাস্তা থেকে সরিয়ে দেন। এসময় প্রায় ২৫ মিনিট সুনামগঞ্জ -সিলেট সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। 

সুনামগঞ্জ ট্রাফিক পুলিশ পরিদর্শক মোহাম্মদ  হানিফ  মিয়া বলেন, আমরা তোমাদের পক্ষে আছি,  যে বিষয়টি নিয়ে আজকে তোমরা রাস্তা অবরোধ করেছ সেটি সবাই মিলে বসে সমাধান করব। 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ