logo
ads

দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমে শারদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পি.এম
দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ রামকৃষ্ণ   আশ্রমে  শারদ উপহার বিতরণ

ছবি: এফটিপি

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সপ্তমী পূজায় সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রমে ২০০ শতাধিক মানুষের মাঝে শারদ উপহার হিসবে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ শ্রী রামকৃষ্ণ আশ্রম পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এসব বস্ত্র বিতরণ করা হয়।

শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গণে নারীদের হাতে উপহার হিসেবে বস্ত্র তুলে দেন সুনামগঞ্জ - ৪ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাড. নুরুল ইসলাম নুরুল।

এসময় এমপি অ্যাড. নুরুল ইসলাম নুরুল বলেন, সুনামগঞ্জ শান্তি ও  সম্প্রীতির জেলা। এই জেলা ও শহরে আমরা যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করছি। এই শহরে উৎসবমুখর পরিবেশে, নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গা পূজা উদযাপন হবে। যেকোন ধরনের অপতৎপরতা রোধে বিএনপির সকল নেতাকর্মী সজাগ রয়েছে। বিএনপির নেতৃত্বাধীন সরকার শারদীয় উৎসব সফল করতে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। ‘

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সুনামগঞ্জ শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক চন্দন প্রসাদ রায়, সাবেক সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, জেলা বিএনপি নেতা আতম মিছবাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান দাস প্রমুখ  উপস্থিত ছিলেন ।

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ