logo
ads

হাওরাঞ্চলে নদ-নদীর পানি বাড়লেও ‘বন্যার শঙ্কা নেই’

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৯ পি.এম
হাওরাঞ্চলে নদ-নদীর পানি বাড়লেও ‘বন্যার শঙ্কা নেই’

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার কয়েকটি নদ-নদীর পানি বাড়লেও আপাতত বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের শনিবারের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গেল ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার ভুগাই-কংস নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। এবং নদীগুলো প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে, সুরমা-কুশিয়ারা, ধনু-বাউলাই নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ও দেশের উজানে কিছু কিছু স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে কেন্দ্র বলছে, আগামী দুদিনও দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারি এবং পরবর্তী এক দিন মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এর প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

তবে, কুশিয়ারা নদীর পানি সমতল আগামী দুদিন স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন বৃদ্ধি পেতে পারে।

অপরদিকে ভুগাই-কংস নদীর পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, এসব অঞ্চলের নদীগুলো প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে; এই সময় এসব অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

 

সুত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ