logo
ads

তরুণদের নেতৃত্ব বিকাশে জনউদ্যোগের গোলটেবিল বৈঠক

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১১ মার্চ ২০২৬, ০৭:৪৩ পি.এম
তরুণদের নেতৃত্ব বিকাশে  জনউদ্যোগের গোলটেবিল বৈঠক

সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব বিকাশে তরুণ প্রজন্মের ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সামাজিক সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগ।
সংগঠনের সদস্য, কবি ও লেখক সুকেন্দু সেনের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য ও সুনামগঞ্জ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক পাঞ্চালি চৌধুরী, সংগঠনের সদস্য ও কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বুরহান উদ্দিন, একুশে থিয়েটারের সভাপতি পল্লব্য ভট্টাচার্য্য এবং জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন।
বক্তারা বলেন, একটি সচেতন, মানবিক ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করতে হলে তরুণদের নেতৃত্ব বিকাশে বিশেষ গুরুত্ব দিতে হবে। তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে বিভিন্ন সংগঠনকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সামাজিক অবক্ষয়, অসহিষ্ণুতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করতে হলে সাংস্কৃতিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে। আর সেই আন্দোলনের নেতৃত্বে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের দক্ষতা বৃদ্ধি, সংগঠন পরিচালনার অভিজ্ঞতা অর্জন এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে নিয়মিত আলোচনা, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাÐ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন সংগঠনের তরুণ-তরুণীরা তাদের মতামত তুলে ধরে বলেন, তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য তরুণদের সংগঠিত করা, সাংস্কৃৃতিক চর্চার সুযোগ সৃষ্টি এবং নেতৃত্ব বিকাশে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।
এ সময় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন জেলা উদীচী ও একুশে থিয়েটারের সাংস্কৃতিক কর্মীরা, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির তরুণ-তরুণী, বাংলাদেশ মহিলা পরিষদের তরুণী সদস্য, কর্ণিকা মুক্ত স্কাউটস দলের সদস্য এবং যুবফোরামের তরুণ-তরুণীরা। গোল টেবিল বৈঠকের সঞ্চালনা করে সংগঠনের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ