logo
ads

জ্বালানি তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা বৃদ্ধি

এফ টিভি ডেস্ক

প্রকাশকাল: ৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পি.এম
জ্বালানি তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা বৃদ্ধি

ছবি:এফ টিভি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (০৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ২৮ বিজিবি'র অধিনায়ক জাকারিয়া কাদির। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)'র তথ্যমতে, অধিক মুনাফার আশায় কিছু অসাধু চক্র সীমান্ত পথে জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে। এ আশঙ্কায় শুক্রবার থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার, চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, জ্বালানি তেল পাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ তৎপরতা অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ