logo
ads

আমি আপনাদের সেবা করতে চাই-এমপি মিলন

মাসুদ রানা সোহাগ, দোয়ারাবাজার

প্রকাশকাল: ৫ মার্চ ২০২৬, ০৫:২৯ পি.এম
আমি আপনাদের সেবা করতে চাই-এমপি মিলন

ছবি:এফ টিভি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। 
এসময় তিনি বলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার অনেক দিয়ে অবহেলিত। আমি  এই অবহেলিত উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসিবে রুপান্তিত করব। 
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মিলন বলেন, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। সুতরাং আমি আপনাদের সেবা করতে চাই । তিনি বলেন, দোয়ারাবাজার ও ছাতক এলাকার উন্নয়নের পাশাপাশি এই অবহেলিত এলাকার উন্নয়ন করতে চাই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  অরুপ রতন সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির  বক্তব্য রাখেন  সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  তরিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
এছাড়াও এসময় দোয়ারাবাজার উপজেলা বিএনপি, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 
 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ