সুনামগঞ্জ পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ইফতার সামগ্রী বিতরণ করেছে 'আবাবিল যাকাত ম্যানেজমেন্ট'। বুধবার (৪ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট সংলগ্ন এলাকায় মোট ৯৬ জনের মাঝে ইফতারের বিশেষ প্যাকেট তুলে দেওয়া হয়।
আবাবিল নুরানি শিশু একাডেমির চেয়ারম্যান হাফিজ মাওলানা নুর হোসাইনের সভাপতিত্বে এবং মুফতি মুবাশ্বির আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মো: আলী আকবর,সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটি’র সভাপতি মো.বুরহান উদ্দিন, ক্রীড়া সংগঠক জি এম তাশহিজ, জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা জসিম উদ্দিন, আবাবিল শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য সচিব শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "সমাজের বিত্তবান ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটা লাঘব হয়। আবাবিল যাকাত ম্যানেজমেন্টের এই ক্ষুদ্র প্রয়াস আসলে ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।" তারা সমাজের অন্য সামর্থ্যবানদেরও অভাবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য.-দুস্থ ও অসহায় ৯৬ জনের মাঝে ২ কেজি চাউল,২ কেজি আলু,১ কেজি চিনি, ১ কেজি ডাইল,১ কেজি ময়দা,২ কেজি সোয়াবিন,১ কেজি চানা, আধা কেজি খেজুর ও মুড়ি ইফতারের বিশেষ প্যাকেট তুলে দেওয়া হয়।

