logo
ads

হাওরে মাটি কর্তনের গাড়ি আটক করলো গ্রামবাসী এস্কেভেটর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

শওকত হাসান, তাহিরপুর 

প্রকাশকাল: ২ মার্চ ২০২৬, ০৫:৩০ পি.এম
হাওরে মাটি কর্তনের গাড়ি আটক করলো গ্রামবাসী  এস্কেভেটর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি:এফ টিভি

সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে বোরো ফসলি জমির পাশ থেকে এস্কেভেটর (মাটি কাটার মেশিন) দিয়ে মাটি কেটে বিক্রি করার দায়ে এক এস্কেভেটর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার  রাতে  উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কাউকান্দি গ্রাম সংলগ্ন মাটিয়ান হাওরের আলমখাঁলি পার্শ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
খোঁজ নিয়ে জানা যায়,  গত তিন দিন ধরে রাতের আঁধারে মাটিয়ান হাওরের আলমখাঁলি সংলগ্ন কানিবাড়ি এলাকার বোরো ফসলি জমির পাশ থেকে এস্কেভেটর দিয়ে হাওরের মাটি কেটে বিভিন্ন স্থানে প্রতি গাড়ি ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। পরে গ্রামবাসীরা মিলে এস্কেভেটরসহ পাঁচটি লড়ি (ডাম্প ট্রাক) আটক করে
তাহিরপুর উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় এস্কেভেটর মালিক মো. শাহ আলম মিয়া (৩৮) কে মাটি কর্তন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু বলেন, হাওরে মাটি কাটার দায়ে এস্কেভেটর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে হাওরের মাটি যারা অবৈধভাবে কেটে বিক্রির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ