logo
ads

সুনামগঞ্জে ব্ল্যাকমেইল ও অর্থ দাবির অভিযোগে নারীসহ দুইজন গ্রেফতার

তামিম রায়হান

প্রকাশকাল: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পি.এম
সুনামগঞ্জে ব্ল্যাকমেইল ও অর্থ দাবির অভিযোগে নারীসহ দুইজন গ্রেফতার

ছবি: এফ টিভি

 

সুনামগঞ্জে সমবায় অফিসের এক কর্মচারীকে ব্ল্যাকমেল ও অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার(১৯ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের ষোলঘর নদীর এলাকা ও ট্রাফিক পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, তাহিরপুর উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক অজিত চন্দ্র দাস (৩৩) ও তুলনা আক্তার (২৩) নামের এক নারী। 


পুলিশ জানায়, গেল ৬ এপ্রিল রবিবার সন্ধ্যায় জেলা সমবায় অফিসের অফিস সহায়ক শুকুর মিয়াকে ওই নারীকে দিয়ে শহরের হাজীপাড়ার একটি বাসায় ডেকে নেওয়া হয়। এরপর আপত্তিকর অবস্থায় তাদের ভিডিও ধারণ করা হয়। পরে এসব ভিডিও ও ছবি দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা ও মারধর করা হয় তাকে।

অভিযোগ উঠে, ওই নারীকে দিয়ে ডেকে নেওয়ার পর ব্ল্যাকমেল করে টাকা আদায়ের সাথে তারই পরিচিত তাহিরপুর উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক অজিত চন্দ্র দাস জড়িত ছিল। আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে শুকুর মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হয়।

এই ঘটনায় অজিত চন্দ্র দাস ও ওই নারীর বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেন শুকুর মিয়া।
অভিযোগ অনুযায়ী, ৬ এপ্রিল সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পূর্ব হাজীপাড়া এলাকার একটি বাসায় ওই নারীকে দিয়ে শুকুর মিয়াকে ডেকে নেওয়া হয়। পরে সেখানে তাকে আটকে রেখে আপত্তিরপর ছবি ও ভিডিও ধারন করা হয়। পরে ভয়ভীতি প্রদর্শন এবং অর্থ আদায়ের চেষ্টা করা হয়। ওই সময় টাকা দিতে অস্বীকার করায় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।


এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ ঢাকা পোস্ট কে জানান, শুকুর মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আজ রোববার সন্ধ্যায় প্রথমে অজিত চন্দ্র দাসকে গ্রেফতার করা হয়, পরে তাকে দিয়ে ওই নারীকে ডেকে এনে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সোমবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ