ভুমধ্যসাগরে ১০জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সুনামগঞ্জের দুটি থানায় ৯জন দালালের বিরুদ্ধের মামলা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৩০ মার্চ) রাতে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান দিরাই থানায় ৪ জনের বিরুদ্ধে ও জগন্নাথপুর থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন
ভুমধ্যসাগের নিহত হওয়ায় আমিনুর রহমানের বাবা পাইলগাঁও ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান।
জানা যায়, লিবিয়া থেকে ছোট রাবারের বোটে করে ভুমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ জনের করুণ মৃত্যু হয়। গত ২১ মার্চ লিবিয়া থেকে ৪৩জনকে নিয়ে বোটে গ্রিসের উদ্দেশ্য রওনা হয়েছিলেন তাঁরা। সাগরে নৌযানটি পথ হারিয়ে বোটটি সাগরে ছয়দিন ঘুরতে থাকে। তখন বিশুদ্ধ পানির অভাব ও অনাহারে সুনামগঞ্জের ১০ যুবকের হয়। দুইদিন লাশগুলো বোটে থাকার পর সঙ্গীরা পরে লাশ ভাসিয়ে দেন সাগরে।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, ইতিমধ্যে সুনামগঞ্জের দুই থানায় ৯জন দালালের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

