logo
ads

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ পি.এম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হকের পদত্যাগ

মো. মেজবাউল হক

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি পদত্যাগপত্র জমা দেন, যা ১৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে মেজবাউল হককে জোরপূর্বক অপসারণের কথা জানিয়ে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মেজবাউল হককে ফোন করলে তিনি যোগাযোগ করেননি।

সূত্র জানায়, রিজার্ভ চুরির ঘটনায় মেজবাউল হকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাওয়ার পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) তাকে বাধ্যতামূলক অবসরের নির্দেশ দেয়। এরপর তাকে পদত্যাগের জন্য চিঠি ইস্যু করা হয়।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ