logo
ads

ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও সমাবেশ

মো. রুহুল আমিন

প্রকাশকাল: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পি.এম
ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  সুনামগঞ্জে র‌্যালি ও সমাবেশ

ছবি: এফটিপি

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা ওলামা দলের উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জসিম উদ্দিন সুনামগঞ্জী, বিএনপি নেতা আনোয়ার ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ রফিক আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জাবের আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও ফ্যাসিবাদ রুখতে সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ