পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলটি বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলফাত স্কয়ারে পথসভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাড. আহাদ জুয়েল, লিয়াকত আলী, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমান।
সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মঈনুল ইসলাম সাজু, নুর জালাল মন্টি, অ্যাড. আতিকুর রহমান আতিক, আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লাহ, সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, আতাহার চৌধুরী হাসান, দেবাশীষ সরকার, আসাদুজ্জামান সাগর, শামীম আহমেদ, এজে মনন, মাসুম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, সুহিন আহমেদ, মোস্তাক আহমেদ, তারেক হোসেন রাজ, লুতফুর রহমান তালুকদার ও নাছির আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু ও সদস্য সচিব অ্যাড. দীপংকর বনিক সুজিত, সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশাররফ হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোক্তার হোসেন ও সদস্য সচিব রনেল তালুকদার. জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জায়েদ আহমদ, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হোসেন সর্দার, শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন, সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন, দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ ও সদস্য সচিব শামীম পাশা রিগেনসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।

