logo
ads

আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী রুমেন গ্রেপ্তার

তামিম রায়হান

প্রকাশকাল: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পি.এম
আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী  রুমেন গ্রেপ্তার

ছবি এফ টিভি

সুনামগঞ্জে জনমনে আতঙ্ক সৃষ্টি, বিশৃঙ্খলা তৈরি ও নাশকতার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী অ্যাডভোকেট মো. খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বিকাল থেকেই তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ ঘিরে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে একজন আইনজীবীর মোটরসাইকেলে করে আদালত এলাকা থেকে ট্রাফিক পয়েন্টে আসেন রুমেন। সেখানে আগে থেকে অবস্থান নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলটি থামিয়ে তাকে নামিয়ে নেন। পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।

অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য। এর আগে তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাজীপাড়ায় সার্কিট হাউসের সামনে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ঝটিকা মিছিলের অভিযোগে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের অভিযোগ, ওই দিন সকালে আসামিরা একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।

মামলার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন—মাহমুদুল হাসান ফারদিন (২০) ও সালেহ আহমদ ফাইয়াজ (২৭)। আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ আরিফ উল্লাহ ফোকাস টিভি কে বিষয়টি নিশ্চিত করে জানান, রুমেনের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ