logo
ads

সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন।

সংবাদ বিঙ্ঘপ্তি

প্রকাশকাল: ৪ মার্চ ২০২৬, ০৯:২২ পি.এম
সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন।

জমিয়তের ইফতার মাহফিল

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে আজ শহরের পানসী রেষ্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ছে।

আজ বুধবার শহরের প্রাণকেন্দ্র অবস্থিত পানসী রেস্টুরেন্টে জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দলমত নির্বিশেষে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরীর যৌথ সঞ্চালনায় ইফতার-পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন জেলা সহসভাপতি মাওলানা আব্দুল ওয়াহহাব, মাওলানা শামসুদ্দীন ফিরিজপুরী, সৌদী আরব জমিয়তের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুল মুকসিত, ইসলামি আন্দোলন সুনামগঞ্জ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন,।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। দেশের বর্তমান পরিস্থিতিতে আলেম সমাজ ও রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ অবস্থান অপরিহার্য।ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ইফতার মাহফিলে জমিয়তের সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা রমজান হোসাইনসহ জেলা জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

এই বিভাগের আরও খবর

Advertisement

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ